জাতীয়

ভারতের স্বার্থেই মোদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে

বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা

ভারতের নিজের স্বার্থেই মোদি সরকারকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে—তাই সরকার পরিবর্তন হলেও প্রতিবেশী দেশ সম্পর্কে ভারতের পররাষ্ট্র নীতির বড় রকমের কোনো পরিবর্তন হবে না বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, বর্তমান সরকার ভারতের কংগ্রেস সরকারের যেরকম সমর্থন পেয়েছে বিজেপির সঙ্গে তেমন সুসম্পর্ক না থাকায় আগের মতো সমর্থন না পাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারতে ১৬তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে চলেছেন কট্টরপন্থী হিসেবে পরিচিত বিজেপি নেতা নরেন্দ্র মোদি। মোদি সরকারের বাংলাদেশ নীতি কী হবে? এ বিষয়টি এখন বাংলাদেশে আলোচনার একটি প্রধান বিষয়। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারণার সময় বাংলাদেশ সম্পর্কে তার বক্তব্যে উদ্বেগের তৈরি করেছে।

তবে নির্বাচনকালীন সময়ে দেওয়া মোদির বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক—এ অভিমত বিশ্লেষকরা বলেন, অতীতে দুই দেশের ক্ষমতার পালাবদলের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এবারেও এর ব্যতিক্রম হবে না।

বিজেপির সঙ্গে বাংলাদেশ সরকারের তেমন সু-সম্পর্ক না থাকায় একটি দল বা বিশেষ ব্যক্তিকে বেশি গুরুত্ব দানের নীতি থেকে দিল্লির নতুন সরকার সরে আসতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

তবে তিস্তার পানি চুক্তি, ছিটমহল বিনিময় ও সীমান্ত হত্যার মত অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথ আরও দীর্ঘ হবে বলে মনে করছে বিশ্লেষকরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ