মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকাতে সঠিক তথ্য তুলে ধরার জন্য তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবায়লয়ে তথ্যমন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের সংগ্রাম, আমাদের আত্মত্যাগের এ ইতিহাসকে বিকৃত করা হয়েছে। যেটা সঠিক ও সত্য, সেটা আমাদের দেশের মানুষ ও শিশুদের জানানোর সুযোগ দিতে হবে। মিথ্যা ও বিকৃত ইতিহাস পড়লে চরিত্রও বিকৃত হবে।’
সরকার সকলের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করেছে-- এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সমাজের প্রতি দায়িত্ববোধ নিয়ে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: