ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তিস্তাসহ সকল অমীমাংসিত ইস্যুর সুষ্ঠু সমাধান হবে।
আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধের বিচারে বাধা দিয়েও পারেনি।
তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনাকে ইস্যু করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফাঁয়দা লুটতে চায়। ওই ঘটনার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
কারো এমন কিছু করা ঠিক হবে না যাতে এর সুষ্ঠু তদন্তে ব্যঘাত ঘটে বলেও এসময় মন্তব্য করেন কামরুল ইসলাম।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: