জাতীয়

মোদিকে হাসিনার ফোন

হাসিনা-মোদি
হাসিনা-মোদি

ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল।

এ সময় নরেন্দ্র মোদিকে বাংলাদেশে ভ্রমণেরও আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

ভারতে ১৬তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন (বিজেপি) এনডিএ জোট জয়ের পর বাংলাদেশে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে বিপুল আলোচনা সমালোচনার মধ্যে মোদিকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন—বাংলাদেশ সব সময় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সমস্যা সমাধানে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলের নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ