জাতীয়

না’গঞ্জ হত্যাকাণ্ডের বিচার নিয়ে সংশয় নয়: ড. মিজান

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িত সন্দেহে র্যা বের সাবেক ৩ কর্মকর্তার বিচার নিয়ে জনমনে যেন সংশয়ের সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে বিচার বিভাগকেই- এ মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

দেশ টিভিকে মানবাধিকার কমিশনার বলেন, ব্যর্থতা স্বীকার করে, দায় মাথায় নিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামি নূর হোসেনসহ বাকি আসামিদের গ্রেপ্তার করতে হবে।

নারায়ণগঞ্জের সিটি প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ ও খুনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে র্যা ব-১১ এর চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

বিচার প্রক্রিয়ায় বিশেষ সুবিধা দেয়ার উদ্দেশ্যে মামলায় তাদের সরাসরি সংশ্লিষ্ট করা হয়নি বলে যে সংশয় দেখা দিয়েছে- তা দূর করার ওপর জোর দেন তিনি।

এদিকে, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় নিহতদের স্বজনরা ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এরমধ্যে নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত, মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হাসমত আলী হাসু গ্রেপ্তার হয়েছেন। কিন্তু নূর হোসেনসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে তারা নজরদারির মধ্যেই আছেন।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান মনে করেন, নূর হোসেনসহ বাকি আসামিদের এখনও গ্রেপ্তার করতে না পারার ব্যর্থতার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই অস্বীকার করতে পারে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ