রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন ২০১৪ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৪-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভুঁইয়া সাংবাদিকদের জানান, ভেটিং সাপেক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইনটি চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইন বাস্তবায়ন হলে কৃষির পরিধি বাড়বে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী ও রংপুর বিভাগ এ আইনের আওতায় পড়বে।
মোশাররাফ হোসেন বলেন, ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ৭ থেকে বেড়ে ১১ জনে উন্নীত করা হয়েছে।
এদিকে, গত মন্ত্রিপরিষদ বৈঠকের মতো এবার অনুপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: