জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগে র‌্যাবের ১৮ সদস্য প্রত্যাহার

র‌্যাব
র‌্যাব

অর্থ আত্মসাতের অভিযোগে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-৩ এর ১৮ জন সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে র র‌্যাব সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের পরিবারের সদস্যরা র‌্যাব সদরদপ্তরে অন্যায়ভাবে তাদের আটক এবং অর্থ আত্মসাতের অভিযোগ করে। এরপর তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। সেই পরিপ্রেক্ষিতে সিপিসি-৩ এর সব সদস্যকে প্রত্যাহার করে সদরদপ্তরে ফিরিয়ে নেয়া হয়।

র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানও তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার কুমিল্লা থেকে চার ব্যক্তিকে আটক করে র‌্যাব-৩ এর সিপিস-৩ এর একটি টিম। এ সময় আটককৃতদের কাছে দেড় লাখ টাকা ছিল। কিন্তু জব্দ তালিকায় দেখানো হয় ৬০ হাজার টাকা। ৯০ হাজার টাকা তারা ভাগ-বাটোয়রা করে নেয়। বিষয়টি জানাজানি হলে ঘটনার সঙ্গে জড়িত ১৮ জনকে রোববার প্রত্যাহার করে নেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ