অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এমকে রহমানকে অব্যাহতি দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার আইন মন্ত্রণালয় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এমকে রহমানের অব্যাহতির প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের প্রধান সমন্বয়কারী হিসেবে এমকে রহমান দায়িত্ব পালন করে আসছিলেন।
সিনিয়র তথ্য কর্মকর্তা মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিপ্ততিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমানের (এম খলিলুর রহমান) নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করেছেন। আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: