জাতীয়

জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার করে আর্থ-সামাজিক উন্নয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

দেশের সব জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার করে আর্থ-সামাজিক উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মাছের উৎপাদন বাড়িয়ে রপ্তানি করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সফল বাংলাদেশ- উল্লেখ করে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য বিদেশে রপ্তানি করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। দেশের সব জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার করে আর্থ-সামাজিক উন্নয়নেরও নির্দেশ দেন তিনি।

এ সময় কর্মকর্তাদের সঙ্গে এ মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন উদ্যোগ ও সম্ভবনার কথা তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ভৌগলিক সীমারেখায় আমরা ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে অনেক বেশি। আমাদের যে সম্পদ সে সম্পদ আরো বেশি করতে পারি, ব্যবহার করতে পারি এবং যার মাধ্যমে আমাদের দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করতে পারি। এখন মিয়ানমারের সঙ্গে আমাদের যে সমুদ্রসীমা নিয়ে যে সমস্যার সমাধান হয়ে গেলো তার ফলে একটা বিশাল জায়গা আমাদের দেশের আছে যেখানে আমরা প্রচুর মৎস্য ও সামুদ্রিক সম্পদ আহরণ করতে পারি।’

দেশে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও জিডিপি প্রবৃদ্ধি ৬% ওপর রাখতে সক্ষম হয়েছে বর্তমান সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশ একদিকে যেমন প্রাকৃতিক দূর্যোগের দেশ তেমনি মানুষ্য সৃষ্ট দূর্যোগের দেশ। এসব র্দূযোগ মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমরা কিন্তু তা করতে পেরেছি। আমাদের মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ