জাতীয়

র‌্যাবের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার: মজীনা

ড্যান মজীনা
ড্যান মজীনা

নারায়ণগঞ্জে সাত খুনে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার বলে জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা। বৃহস্পতিবার রাজধানীর র্যা ব সদর দপ্তরে অপরাধী সনাক্তকরণ এবং প্রশিক্ষক কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় সকল ধরনের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগের সময়োচিত, বিশ্বাসযোগ্য ও পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মজীনা বলেন, র্যা বের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত প্রতিবেদন ‘স্বচ্ছভাবে’ জনগণের সামনে তুলে ধরাতে হবে।

সাম্প্রতিক ঘটনাগুলো র্যা বের ওপর একটি কালো ছায়া ফেলেছে–এ কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর দেশজুড়ে র্যা বের সমালোচনা হচ্ছে। র্যা ব গঠনের সময় বিএনপিও এ বাহিনী বিলুপ্তির দাবি তুলে ছিলো।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, এখন আগের চাইতেও এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে, অভ্যন্তরীণ তদন্ত সেল নিজের উদ্যোগে র্যা ব সদস্যদের কাজের তদন্ত শুরু করতে ভূমিকা রাখবে। পাশাপাশি র্যা ব সদস্যদের বাড়াবাড়ি ও নির্যাতন বিষয়ে জনগণ যখন রিপোর্ট করবে সেই অভিযোগে সাড়া দেবে।

২০০৩ সালে র্যা ব গঠনের পর থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে র্যা বের সমালোচনায় মুখর বাংলাদেশ ও বিদেশি মানবাধিকার সংগঠনগুলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ