জাতীয়

পরীক্ষামূলকভাবে চালু হলো ‘প্রতিরোধ ডিভাইস’

প্রতিরোধ ডিভাইস
প্রতিরোধ ডিভাইস

ট্রাফিক আইনের তোয়াক্কা না করে যারা উল্টোপথে গাড়ি চালায় তাদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ‘প্রতিরোধ ডিভাইস’ নামে একটি বিশেষ যন্ত্র। উল্টোদিক থেকে গাড়ি আসলেই এ ডিভাইসের ডগায় বসানো লোহার শলাকায় গাড়ির টায়ার ছিদ্র হয়ে অকেজো হয়ে যাবে।

শুক্রবার রাজধানীর হেয়ার রোডে বসানো এ যন্ত্রের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। এসময়, তিনি ট্রাফিক সিগনাল মেনে যানবাহন চালাতে নগরবাসীর প্রতি আহবান জানান।

আইন অমান্য করে রাজধানীতে হরহামেশাই উল্টোদিক দিয়ে গাড়ি চলতে দেখা যায়। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার জন্য যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি নগরবাসীর আইন না মানাও বিশেষভাবে দায়ী।

যানজট এড়াতে অনেকেই উল্টোপথে চলেন। এর জন্য যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটে থাকে।

এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে রাজধানীর হেয়ার রোডে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে এ প্রতিরোধ ডিভাইস।

উল্টোপথ দিয়ে আসলেই রাস্তায় আড়াআড়িভাবে পেতে রাখা এ যন্ত্রে লেগে গাড়ির টায়ার ছিদ্র তো হবেই, সেইসঙ্গে গুণতে হবে জরিমানা।

ডিভাইসটির উদ্বোধন শেষে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জানান, ট্রাফিক আইন ভঙ্গকারীদের নিয়ম মানাতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রতিরোধক এ যন্ত্রটি গতিরোধক হিসেবেও কাজ করবে। মাসখানেক আগে এ যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেয়া হলেও শুক্রবার থেকে তা কার্যকর হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ