তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির ওপর জোর দিলেন শিক্ষাবীদ সিরাজুল ইসলাম। শুক্রবার গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।
আন্তঃনদীগুলোর গতি প্রবাহ ব্যবহারের আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষর করতে সরকারের প্রতি আহ্বান জানান সিরাজুল ইসলাম। এ সমস্যা সমাধানে কোনো সরকারই আন্তরিক নয় বলেও অভিযোগ করেন তিনি।
তিস্তা ইস্যুতে প্রকাশ্য চুক্তির দাবি জানিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মহম্মদ বলেন, পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ আদায়ে জাতীয় কমিটি গঠন করতে হবে।
এছাড়া, পানি বিশেষজ্ঞ ম.ইনামুল হক পানির ন্যায্য হিস্যা আদায়ে জনমত গড়ে তুলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভারতের ওপর চাপ সৃষ্টির তাগিদ দেন।
সেইসঙ্গে দেশের নদ-নদী, জলাশয় দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।