‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেইফ’ এ স্লোগানকে সামনে নিয়ে দেশের আকাশে অভ্যন্তরীণ রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শুক্রবার হায়দারাবাদ থেকে ড্যাশ-৮ অত্যাধুনিক এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে ।
আগামী সপ্তাহ থেকে প্রাথমিকভাবে প্রতিদিন ঢাকা- চট্টগাম রুটে ৫টি, ঢাকা-যশোর রুটে ২টি, ঢাকা-কক্সবাজার ১টি ও ঢাকা-সিলেট রুটে ১টি ফ্লাইট পরিচালনা করা হবে। ভাড়া মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে রাখা হবে বলে জানায় কতৃর্পক্ষ।
এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে ইউএস-বাংলার বহরে আরেকটি ড্যাশ-৮ এয়ারক্রাফট যুক্ত হবে বলেও জানান তারা। বিমানটিতে মোট ৭৬টি আসন রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: