জাতীয়

সমুদ্র সীমায় আইনগত অধিকার লাভ

বিশাল সম্পদের সর্বোত্তম ব্যবহারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন

সিরডাপ মিলনায়তন
সিরডাপ মিলনায়তন

মায়ানমারের সঙ্গে সমুদ্র সীমায় আইনগত অধিকার লাভ করায় সম্ভাবনাময় বিশাল সমুদ্র সম্পদের অধিকারী হয়েছে বাংলাদেশ। এ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে অনুসন্ধান, উত্তোলন ও এর পরিকল্পিত ব্যবহার এবং ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘বাংলাদেশের সমুদ্র অঞ্চল: সম্পদ ও পরিবেশ রক্ষা’ বিষয়ক সেমিনারে বিশিষ্টজনেরা এসব কথা বলেন।

সেমিনারে বক্তারা বলেন, রাজধানীকে ঘিরে থাকা চার নদী বাঁচাতে না পারলে ঢাকাকে রক্ষা করা সম্ভব হবে না। সেইসঙ্গে দেশের পানি সম্পদ রক্ষায় আইনের বাস্তবায়ন জরুরি।

এ সময় দেশের পানি সম্পদ নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা রাজধানী ঢাকার চারপাশ ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ,বালু ও শীতলক্ষ্যা নদীর দূরাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রকৃতির আর্শিবাদ এ নদীগুলো দখল এবং দূষণে মৃতপ্রায়। তাই পানি দূষিত হয়ে পড়ায় নদীগুলো জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির প্রতি হয়ে পড়েছে মারাত্বক হুমকি স্বরুপ।

এ নদীগুলোকে বাঁচাতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, রাজধানীকে বাঁচানোর জন্যই নদীগুলো রক্ষা করা দরকার। সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি আইনের বাস্তবায়ন করা দরকার।

এছাড়া, বাংলাদেশের সমুদ্র সম্পদকে কাজে লাগাতে গবেষণা, অনুসন্ধান ও এর পরিকল্পিত ব্যবহার প্রয়োজন বলে সেমিনারে মত দেন বিশিষ্টজনেরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ