আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা ও পক্ষপাতিত্বের কারণে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আসামীরা ধরা পড়ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। আসামী পালাতে যারা সহায়তা করছেন সেই সব কর্মকর্তাদের জবাবদিহিতা করতে হবে বলেও জানান তিনি।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের পুলিশের জবাবদিহি শীর্ষক আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জাতীয় মানবাধিকার কমিশন।
তিনি বলেন, ‘আইন মানলে, আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণ—সবারই উপকার হয়। সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমিরও উপকার হয়।’
এ সময় মানবাধিকার লঙ্ঘন, আইন অমান্য না করতে পুলিশ, র্যা বের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করেন ড. মিজান।
তিনি বলেন, ‘র্যা ব সাবধান। আইন মানতেই হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন অমান্য করতে পারবেন না।’