জাতীয়

জাপানি বিনিয়োগকারীদের কার্যকর টাস্কফোর্স গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বাংলাদেশে সহজে ও স্বাচ্ছ্যন্দে ব্যবসা করতে জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাপান এক্সটারনাল ট্রেড অর্গেনাইজেশনের (জেটরো) সদরদপ্তরে আয়োজিত এক সেমিনারে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

জাপানি বিনিয়োগকারীদের জন্য ৪০টি শিল্পপ্লট বরাদ্দ রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, জাপানি বিনিয়োগকে বাংলাদেশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া আশা করেন তিনি।

শেখ হাসিনা বলেন, জাপানি বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরী সহযোগিতার মাধ্যমে বিশ্বের যেসব দেশ উপকৃত হয়েছে বাংলাদেশ তাদের অন্যতম।

পরে বেপজা জোনে জাপানি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ বিষয়ে বাংলাদেশ এক্সপোর্ট জোন-বেপজা ও জেটরোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করে নতুন প্রজন্ম নিরাপদ বিশ্ব গড়ে তুলবে। এ লক্ষ্যে নতুন প্রজন্মকে একই পরিবারের সদস্য হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অদূর ভবিষ্যতে তারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সকল বাধা দূর করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ