জাতীয়

মোদি- শিরীন বৈঠক, তিস্তা-ছিটমহল নিয়ে আলোচনা

মোদি-শিরীন
মোদি-শিরীন

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টায় হায়দরাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে দেওয়া চিঠি মোদিকে হস্তান্তর করেন শিরীন শারমিন। তিস্তার পানি চুক্তি ও ছিটমহল বিনিময় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে স্পিকার জানিয়েছেন।

বৈঠক শেষে নয়াদিল্লির একটি হোটেলে শিরীন শারমিন বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। মোদি শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানোয় তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। এটি একটি অনন্য পদক্ষেপ। এতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বন্ধন আরো দৃঢ় হবে।

শিরীন শারমিন আরো বলেন, বৈঠকে জাতীয় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তার পানি চুক্তি ও ছিটমহল বিনিময় চুক্তির বিষয় রয়েছে।

মোদি জানিয়েছেন, তিনি বিষয়গুলোতে নজর দেবেন।

বাংলাদেশের পক্ষ থেকে মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মোদি এ সময় ঢাকায় আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান স্পিকার।

বৈঠক চলাকালে সেখানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ