জাতীয়

ঢাকায় অটোরিকশার ধর্মঘট স্থগিত

অটোরিকশা ধর্মঘট
অটোরিকশা ধর্মঘট
রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘট ৯ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর এলেনবাড়ীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের বৈঠকে আশ্বাস পেয়ে তারা ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন। ঢাকা মহানগর সিএনজি চালিত অটোরিকশা মালিক ঐক্যপরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ ভুলু সাংবাদিকদের বলেন, বিআরটিএ চেয়ারম্যান আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তাই আগামী ৮ জুন আমরা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে ৯ জুন থেকে আবারো ধর্মঘটে যাবেন বলে জানান তিনি। অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে ঢাকা মহানগরীতে ধর্মঘট করছেন অটোরিকশা চালকরা। ওই দিনই যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শর্ত সাপেক্ষে সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ ১১ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করার ঘোষণা দেয়া হয়। তবে শর্তহীনভাবে অটোরিকশার মেয়াদ বৃদ্ধির দাবিতে ধর্মঘট অব্যাহত রাখেন অটোরিকশা মালিক-চালকরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ