জাতীয়

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় আশাবাদী প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী
ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। স্থানীয় সময় সকালে টোকিওতে জাপানের জাতীয় প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিও প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে নিজের ভূমিকা পালন করবেন। এ প্রসঙ্গে তিনি ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদকালে ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি সম্পাদনের কথা উল্লেখ করেন। এ সময় দুদেশের সম্পর্ক উন্নয়নে জাপান ও বাংলাদেশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো শনিবার জাপান সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ