ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন দুদক কমিশনার মেহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। বুধবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নিত্যকলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টিআইবির মুখোশ উন্মোচনা করা হবে— উল্লেখ করে দুদক কমিশনার বলেন, সংবাদ সম্মেলন করে দু'একটি প্রতিবেদন প্রকাশ করলে সব হয়ে যায় না।
এসময় বর্তমান সরকারের আমলে দুদকের সফলতা ও কর্যক্রম নিয়ে আলোচনা করেন শাহাবুদ্দিন চুপ্পু। বিগত কয়েক বছরে দুদকের নানা সফলতার কথা তুলে ধরে তিনি বলেন দুদক একটি স্বাধীন ও কোন প্রকার প্রভাব মুক্ত এসটি সংস্থা।
এসময় টিআইবির প্রতিবেদনে দুদকের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করে দুদক কমিশনার আরো বলেন, সংবাদ সম্মেলন করে বিদেশী টাকার বিনিময়ে দু'একটি প্রতিবেদন প্রকাশ করে কোনো সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়। এসময় টিআইবি মোখশ উন্মোচন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসময় দুদকের আওতায় বিচার করা বেশ কয়েকটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়ার বড় ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ ফিরিয়ে আনা হলেও তা এখনো দুদকের ফান্ডে জমা হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা দুর করে কোকোর ফিরিয়ে আনা টাকা দুদকের ফান্ডে জমা দিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান শাহাবুদ্দিন চুপ্পু।
এসময় দুর্নীতি প্রতিরোধে মিডিয়ার ভুমিকার কথা উল্লেখ করে সকলকে সহযোগীতার জন্য আহ্বান জানান তিনি।