শেখ হাসিনা তার পিতার পথ অনুসরণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) রক্ষীবাহিনীতে রূপান্তর করে দেশকে আতঙ্কের জনপদ বানিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইলফোর্ডে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘র্যাবকে শেখ হাসিনা নিজেস্ব পেটুয়া বাহিনীতে বা রক্ষী বাহিনীতে পরিণত করেছেন। যেহেতু এরা (র্যাব) দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছে না, এরা একটি বিশেষ দলের ভড়াটে বাহিনীর মতো কাজ করছে। বর্তমান সময়ের প্রধান দাবি হচ্ছে এ র্যাবকে বিলুপ্ত করা।’
তিনি আরো বলেন, শেখ মুজিব গণতন্ত্রের কথা বলেও আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠনের মধ্যদিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। শেখ
এ সময় মুজিব রাজনীতিক হিসেবে ব্যর্থ বলেও এ সময় মন্তব্য করেন তারেক রহমান।