জাতীয়

বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর

বিজিবি
বিজিবি

বান্দরবানের নাইখ্যাংছড়ি সীমান্তে নিহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মিজানুর রহমানের মরদেহ ফেরত দিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। শনিবার বিকাল পৌঁনে ৬টায় পাইনছড়ি সীমান্তে মিজানুরের মরদেহ গ্রহণ করেন কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান।

এদিকে, নাইক্ষ্যংছড়ি সীমান্তে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মুখোমুখী অবস্থানে রয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত গ্রামগুলোর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিজিবিকেও সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিজিবি সদস্য মিজানুর রহমানের মরদেহ বিজিপির কাছে রয়েছে এটা নিশ্চিত করার পর সকাল থেকেই শুরু হয় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া। এ নিয়ে সারাদিন দফায় দফায় চলে দুই পক্ষের বৈঠক। এক পর্যায়ে জটিলতাও সৃষ্টি হয়।

অবশেষে বিকাল পৌণে ৬টায় বিজিবির কাছে নিহত মিজানুর রহমানের মরদেহ হস্তান্তর করে বিজিপি। পাইনছড়ি সীমান্তের ৫১ নম্বর পিলারের কাছে মৃতদেহ গ্রহণ করেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান।

এদিকে, সীমান্তে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালেও বান্দরবানের দোছড়ি সীমান্তে উত্তেজনা দেখা দেয়। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাটালিয়নের বিপুলসংখ্যাক বিজিবি সদস্য নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তের বিওপিগুলোতে মোতায়েন করা হয়। এছাড়া, সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে বিজিবি।

নার সূত্রপাত ৩দিন আগে। বুধবার সীমান্তের ৫২ নম্বর পিলার এলাকার পাইনছড়িতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় ওপার থেকে বিজিপি বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে। টানা আধঘণ্টা ধরে এ গুলির ঘটনায় টহলদলের সবাই নিরাপদে সরে আসতে পারলেও বিচ্ছিন্ন হয়ে পড়েন বিজিবির নায়েক মিজানুর রহমান।

এ ঘটনায় বিজিবি মিয়ানমার বিজিপিকে পতাকা বৈঠকে আমন্ত্রণ জানালেও তারা সাড়া দেয়নি। তখন তারা বিজিবি সদস্য নিখোঁজ হওয়ার কথাও অস্বীকার করে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় জিডি করা হয়।

শুক্রবার বিকেলে নাইক্ষ্যংছড়ি সীমান্তের কাছে এক রোহিঙ্গা ক্যাম্পে একটি মরদেহ থাকার খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে যায়। এ সময় তাদের ওপর অতর্কিতে গুলি চালায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি এর পাল্টা জবাব দেয়। প্রায় ২ ঘন্টা চলে গুলিবিনিময়।

- See more at: http://desh.tv/news/details/id/18966#sthash.rDKJs752.dpuf

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ