পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, সমাজ এবং রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে কালো টাকা। এ কালো টাকার জন্য দেশে চার হাজার কোটি টাকার ব্যাংক ডাকাতি হয়েছে এবং দেশের বড় বড় দলের নেতারা ক্যাডার দিয়ে মানুষ হত্যা করছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
এ সময় তারা বলেন, নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য জেলার সাম্প্রতিক কিছু ঘটনা প্রমাণ করে বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যার্থ। অবিলম্বে জনগণের কাছে ক্ষমা চেয়ে সরকারের পদত্যাগ করা উচিত।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: