বর্তমান সরকার বৈধ কারণ নির্বাচনে ৪০% ভোট পড়েছে— সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারো নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের জাপান সফর শেষে শনিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতের নতুন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে— উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। নারায়ণগঞ্জ এবং ফেনী হত্যাকাণ্ডে যেই জড়িত থাক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, অস্থির হওয়ার কিছুই নেই, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, শেষ করা হবেই। এছাড়া সংগঠন হিসেবে জামাতের বিচার প্রশ্নে আইনমন্ত্রীর বক্তব্যকে আইনগতভাবে বাস্তব।
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, অতীতের মতো ভারতের নতুন সরকারের সঙ্গেও বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়া, তিস্তা চুক্তিসহ ভারতের সঙ্গে অনিষ্পন্ন সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিই পঁচে গেছে।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে আবার জ্বালাও-পোড়াও চাইলে আবারও নির্বাচন দেওয়া যেতে পারে।
তবে নির্বাচন দিলেই সবাই এতে অংশ নেবে কি-না? সে ব্যাপারেও সংশয় প্রকাশ করেন তিনি।