সেনাবাহিনী কর্মকর্তাদের পদোন্নতির জন্য ৫ দিনব্যাপী নির্বাচনী পর্ষদ সভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এ নির্বাচনী পর্ষদ সভার উদ্বোধন করেন তিনি।
সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত এ পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হবে।
এ সময় প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, সততা ও আনুগত্যর ওপর গুরুত্ব আরোপ করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: