মিয়ানমারের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সীমান্তে বিজিবি এখনো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। রোববার সচিবালয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই-একটি ভুল বোঝাবুঝির কারণে মাঝে মাঝে সীমান্তে অশান্তি বা গোলযোগ সৃষ্টি হয়ে থাকে। সীমান্তের বর্তমান পরিস্থিতি তারই পরিণতি।
তবে তা সমাধান হয়ে গেছে বলে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: