জামাতে ইসলামির যুদ্ধাপরাধের বিচার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে আইন মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় রাজধানীর দোয়েল চত্বরে মিছিলে বাধা দেয় পুলিশ। বাধার মুখে এগুতে গেলে পুলিশের সঙ্গে মঞ্চের কর্মীদের ধস্তাধস্তি হয়। এ সময় ৩ জন আহত হন বলে মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়। পরে সেখানে অবস্থান নেন তারা।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, দেশের মানুষ যখন জামাতকে বর্জন করা শুরু করেছে, ঠিক তখনই সরকার তাদের রক্ষার চেষ্টা করছে।
প্রচলিত আইনে জামাত নিষিদ্ধ করা সম্ভব কি-না, তা জাতির কাছে স্পষ্ট করতে সরকারকে আহ্বানও জানানো হয় গণজাগরণের পক্ষ থেকে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: