বিমানবন্দরের ভিতরে ও বাইরে বেশ কিছু মহল ও সংস্থার লোক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম। মঙ্গলবার ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বর্ণ চোরাচালানের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
এর আগে সোমবার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ও রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ চোরাচালানের একটি চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় ৭০টি স্বর্ণের বার, ৩৫ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা ও ৫ হাজার সৌদি রিয়াল উদ্ধার করে তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মহল ও সংস্থার লোকজনের নাম বলেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: