দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র এখনো চলছে— উল্লেখ করে এর বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন।
শুরু হয়েছে সংসদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট অধিবেশন। প্রথম দিনে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। সাংসদরা তার রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন।
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে পাকিস্তানের তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র এখনো থেমে নেই।
বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে খুনীদের জিয়াউর রহমান সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
এদেশের রাজনীতিতে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান পরিবারের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন শেখ হাসিনা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: