জাতীয় সংসদ ভবনের পূর্ব-দক্ষিণ ব্লকে বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর কক্ষ আগুনে পুড়ে গেছে। বুধবার সংসদ ভবনের পূর্ব-দক্ষিণ ব্লকের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মোহাম্মদপুর ও তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কক্ষে কেউ ছিলেন না বলে জানা যায়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: