জাতীয়

ইন্টারনেট ব্যবহারে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

ইন্টারনেট ব্যবহারে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী, বিভাগ থেকে জেলা শহর পর্যন্ত প্রযুক্তির প্রসারের প্রতিশ্রুতি ও হাইটেক পার্ক প্রতিষ্ঠার ঘোষণা দেন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য প্রযুক্তির ব্যবহার পৌঁছে দিতে ডিজিটাল ওয়ার্ল্ড মেলা-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্বের নামী-দামী প্রতিষ্ঠানসহ প্রায় ৩০০টি প্রযুক্তি ও সফটওয়্যার প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে তথ্যসেবা কেন্দ্র চালু করেছে সরকার। এর ফলে ইন্টারনেট ব্যবহার করে অল্প সময়েই প্রয়োজনীয় তথ্য পাচ্ছে জনগণ।

সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে অনুষ্ঠিত ৪ দিনব্যাপী এ মেলায় বিশ্বের ৩শরও বেশী প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে ১০০টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত প্রজন্মকে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ করে দিয়েছে তার সরকার। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তি ব্যবহার বাড়বে বলেও মনে করেন তিনি।

আলোচনা, সেমিনার কর্মশালার পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার প্রর্দশনীর ব্যবস্থাও থাকছে মেলায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ