জাতীয়

নিজস্ব অর্থায়নে ২০১৮ সালে পদ্মা সেতু হবে: শেখ হাসিনা

পদ্মা সেতু
পদ্মা সেতু

নিজস্ব অর্থায়নে ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে চলতি বাজেট অধিবেশনে এক প্রশ্নের উত্তর পর্বে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক যে তথ্য-উপাত্ত দিয়েছিল তাতে বিএনপি জোট সরকারের আমলে করা দুর্নীতির বিষয়ে তথ্য ছিল। বর্তমান সরকারের আমলেই আরিচায় ২য় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষাসহ নকশা এবং অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করা হবে।

দেশের অবকাঠামো খাতের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণের জন্য এরইমধ্যে আর্থিক প্রস্তাব দেয়া একমাত্র দরদাতা চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে অনুমোদন দিয়েছে সরকার।

সংসদের চলতি বাজেট অধিবেশনে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে। চলতি মাসের মধ্যেই মূল সেতু নির্মাণের কাজ শুরু হবে।

এ সময় পদ্মা সেতু নির্মাণে বিলম্বের জন্য বিএনপি জোট সরকারকে দায়ী করেন প্রধানমন্ত্রী।

মহাজোট সরকারের সময় পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হয়নি— উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, দুর্নীতির বিষয়ে যে তথ্য সরকারের কাছে দেয়া হয়েছে তাতে বিএনপি সরকারের দুর্নীতির বিষয়েই উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতুতে যে বৈদেশিক মুদ্রা লাগবে তা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেই নেওয়া হবে।

এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ