জাতীয়

বাজেটকে ‘লক্ষ্যবিলাসী’ বলে অভিহিত করলো সিপিডি

সিপিডি
সিপিডি

সব মিলিয়ে এবারের বাজেটকে ‘লক্ষ্যবিলাসী’ বলে অভিহিত করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের পরিকল্পনাকে সমর্থন জানালেও তা বাস্তবায়নে সরকারের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছে গবেষণা সংস্থাটি। একইসঙ্গে প্রবৃদ্ধি অর্জন ও ঘাটতি পূরণকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে তারা। শুক্রবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে বাজেট নিয়ে এক পর্যালোচনায় এ কথা বলেন তিনি।

বাজেট নিয়ে পর্যালোচনার শুরুতেই সিপিডি তুলে ধরে, এবারের বাজেটে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুপস্থিতি ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে অস্পষ্টতার কথা। সিপিডির মন্তব্য যে, এবারের বাজেটে বড় ধরণের কোনো রাজনৈতিক উদ্দীপনা বা নতুন কোনো অঙ্গীকার নেই।

৭.৩% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় প্রকাশ করেছে সংস্থাটি। ঘাটতি পূরণে বৈদেশিক সাহায্য ও অভ্যন্তরীণ উৎস বিশেষ করে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা সরকারকে জটিলতায় ফেলে দিবে বলে মনে করছে তারা।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘একদিকে প্রবৃদ্ধি হবে অন্যদিকে মূল্যস্ফীতি কমে যাবে তবে অর্থনীতি যদি তেজী হয় তাহলে এটা অনেক জটিল ব্যাপার যে, দুইটি একসঙ্গে নিয়ন্ত্রণ করা। একদিকে বাজেটের ঘাটতি কমে আসবে আবার অন্যদিকে বৈদেশিক অর্থায়নের প্রভাব বাড়বে, এটাও কিন্তু জটিল জিনিস। এটি হলো লক্ষ্য বিলাসের বাজেট।’

এবার বাজেটেও কালো টাকার প্রতি সরকার নীরব সমর্থন দিয়েছে বলেও মন্তব্য সিপিডির। তবে কোনো প্রকার নৈরাজ্যের কারণে এডিপির বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে কি-না? তা পর্যবেক্ষণ করতে চায় সংস্থাটি।

ড. দেবপ্রিয় আরো বলেন, ‘এ বর্ষিক উন্নয়ন কর্মসূচি ভেতরে এক ধরনের নৈরাজ্য চলছে। এ নৈরাজ্যের ভেতরে যদি শৃঙ্খলা না আনা যায় তাহলে এতো পরিমান অর্থ যেটা রাষ্ট্র যেখানে বরাদ্ধ করছে সেটা সুফল জনগণ নাও পেতে পারে। একদিকে কর বাড়ানোর চেষ্টা করবো, কর এর আওতা বাড়াবো, কর এর হার বাড়াবো আবার ওপর দিকে যারা কর দিলো না তাদের সুবিধা দেবো। এটা বৈপরিত্বনীতি। আমরা বুঝতে পেরেছি যে, অর্থমন্ত্রী নিরবতা দিয়ে কালো টাকাকে সাদা করার বিধানকে সমর্থন দিয়ে গেছেন।’

এ সময় সামষ্টিক অর্থনৈতিক সমন্বয়ের জন্য স্বাধীন পরিসংখ্যানভিত্তিক কমিশন, কৃষিপণ্যের দাম নির্ধারণে কমিশন, স্থানীয় সরকার অর্থায়ন কমিশন ও সরকারী ব্যয় তদারকি কমিশন গঠনের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নেরও পরামর্শ দেওয়া হয় সিপিডি'র পক্ষ থেকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ