জাতীয়

সাংবাদিক মাহবুবুল আলম আর নেই

মাহবুবুল আলম
মাহবুবুল আলম

দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার সাবেক সম্পাদক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম আর নেই। শুক্রবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত সোমবার তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার আইসিইউতে নেওয়া হয় এবং গতকাল লাইফ সাপোর্টে রাখা হয়।

আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাহবুবুল আলমের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে।

প্রয়াত এই সাংবাদিকের স্ত্রী ও তিন মেয়ে বর্তমানে দেশের বাইরে আছেন। তারা ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯৩৫ সালের ৫ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের বাংলাবাজারে জন্মগ্রহণ করেন মাহবুবুল আলম। তিনি দীর্ঘদিন ধরে ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ