জাতীয়

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারের দাবি: জাফর ইকবাল

জাফর ইকবাল
জাফর ইকবাল

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারের আওতায় আনতে নতুন আইন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এ দাবি জানান।

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে জমা দেবেন তারা।

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তি দাবি করে নতুন করে আন্দোলনের ডাক দেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচীতে যোগ দেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। প্রশ্নপ্রত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিচারের জন্য নতুন আইন করার কথাও বলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ