দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের জন্য বাংলাদেশই সেরা— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগবান্ধব পরিবেশের সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিযোগের আহ্বান জানিয়েছেন।
শনিবার চীনের ইউনান প্রদেশের রাজধানী খুনমিংয়ের এক সম্মেলন কেন্দ্রে নবম চায়না-সাউথ এশিয়া বিজনেস ফোরামে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে চীনের আরো বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাবে। বাংলাদেশ থেকে চীনের উচিত আরো তৈরি পোশাক, ওষুধ, কুটির শিল্প, সিরামিক, চামড়াজাত পণ্য ও মাছ আমদানি করা।
এছাড়া চীনের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে পৃথক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও বলেন শেখ হাসিনা।
এর আগে শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে দ্বিতীয় চায়না-সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: