জাতীয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

কুনমিং থেকে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় বেলা ২টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন তাকে স্বাগত জানান।

ছয় দিনের সরকারি সফরের দ্বিতীয় পর্যায়ে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুনমিংয়ের চাংশুই বিমানবন্দর ত্যাগ করেন। বেইজিং পৌঁছে তিয়েন আনমেন স্কয়ারে জাতীয় বীরদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

সোমবার বেইজিংয়ে গ্রেট হল অফ পিপলসে গার্ড অব অনার দেয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। একইদিন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

প্রধানমন্ত্রীর এ সফরকালে দুই দেশের মধ্যে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ