রাজধানীবাসীর কাছে ফরমালিনমুক্ত ফল সরবরাহ নিশ্চিত করতে আগামী ১১ জুন রাত থেকে ঢাকার ৮টি প্রবেশ পথে চেকপোস্ট বসাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। ভেজাল বিরোধী অভিযানের কার্যক্রম নিয়ে রোববার রাজধানীর ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মৌসুমী ফলের মাসে রাজধানীতে ফরমালিন ও বিষমুক্ত ফল প্রবেশ ঠেকাতেই এ অভিযান শুরু হচ্ছে। পোস্তগোলা সেতু, যাত্রাবাড়ি সাইনবোর্ড, ডেমরা চৌরাস্তা, বাবু বাজার ব্রীজ, সদরঘাট-ওয়াইজঘাট, গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে, আবদুল্লাহপুর ব্রীজ এবং ধউর ব্রীজে এসব চেকপোষ্ট বসানো হবে।
এছাড়া, ফল ও খাবারে ভেজাল ও ফরমালিন না মেশাতে উৎপাদনকারী, পাইকার, খুচরা বিক্রেতাদের আহ্বান জানান ডিএমপি কমিশনার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: