জাতীয়

উপজেলায় গেলে চিকিৎসকদের ভালো পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংসদ
সংসদ

তিন বছর উপজেলা পর্যায়ে চাকরি করলে পরে চিকিৎসকদের ভালো পোস্টিং দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। সোমবার বিকেলে, সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।

এ সময়, চিকিৎসা সেবায় সংকট কাটাতে শিগগিরই উপজেলাগুলোতে সাড়ে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। সেইসঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক ধরে রাখতে যানবাহন সুবিধাও দেয়া হবে বলে জানান তিনি।

দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ৫ম দিনের কার্যসূচির ৩০০ বিধিতে বিবৃতি দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির চিকিৎসা ব্যবস্থা নিয়ে গতকাল দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এদেশের চিকিৎসক বেশি চাপে কাজ করেন তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।

এ সময় চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্তব্যে অবহেলায় শাস্তির পাশাপাশি ভালো কাজের জন্য ডাক্তারদের প্রণোদনা, ভালো জায়গায় পোস্টিং এবং পদন্নোতি দেয়া হবে।

বাজেট নিয়ে সংসদে দেয়া এক বক্তব্যে জাসদের সংসদ সদস্য মাইনুদ্দীন খান বাদল বাজেটের টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে সে বিষয়ে অর্থমন্ত্রীকে সংসদে অবহিত করতে বলেন।

এসময়, সরকার দুর্নীতিবাজদের দূরে রাখতে পারলে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ