একুশে পদক পাওয়া বাউল শিল্পী করিম শাহ আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি।তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টে ভুগছিলেন। এজন্য তিনি বেশ কিছুদিন কুষ্টিয়া সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। প্রবীণ এ শিল্পী ২০১১ সালে বাউল শিল্পী হিসেবে শিল্পকলায় একুশে পদক পান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: