বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশর (বিজিপি) মধ্যে মহাপরিচালক পর্যায়ে মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিদোয় শীর্ষ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে যোগ দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সীমান্তে ভুল বোঝাবুঝি নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়, তা নিরসনেই এ বৈঠক বলে জানা গেছে।
গত ২৮ মে বান্দবানে বাংলাদেশ-মিয়ানমান সীমান্তবর্তী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিজিবি সদস্যরা টহল দেয়ার সময় বিজিবির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বিজিপির গোলাগুলি হয়। এতে একজন বিজিবি সদস্য নিহত হন।
এর প্রেক্ষিতে দুই দেশের মধ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে, এতে বাংলাদেশের পক্ষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নের্তৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামীকাল শেষ হবে এ বৈঠক।