জাতীয়

বৃহস্পতিবার ফিরছেন সেই সাত নাবিক

সাত নাবিক
সাত নাবিক

সোমালিয়ার জলদস্যুদের হাতে প্রায় সাড়ে তিন বছর আটক থাকার পর মুক্তি পাওয়া বাংলাদেশে সেই সাত নাবিক বৃহস্পতিবার দেশে ফিরবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তারা হলেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সুলতানপুরের গোলাম মোস্তফা, ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের হাবিবুর রহমান, একই গ্রামের নুরুল হক, সাতক্ষীরার আশাশুনির কুল্যার আবুল কাশেম, চাঁদপুর জেলার লিমন সরকার, চট্টগ্রামের আমিনুল ইসলাম ও জাকির হোসেন।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তারা। তাদের অভ্যর্থনা জানাতে সরকারি কর্মকর্তারাও বিমানবন্দরে থাকবেন। গত শুক্রবার ছাড়া পাওয়ার পর থেকে এই সাত নাবিক নাইরোবি রয়েছেন। তারা সবাই পুরোপুরি সুস্থ রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

২০১০ সালের ২৬ নভেম্বর সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আলবেডোতে কর্মরত ছিলেন ওই সাত বাংলাদেশি। তাদের মুক্তির জন্য ছয় লাখ ডলার মুক্তিপণ দাবি করেছিল জলদস্যুরা।

বাংলাদেশ সরকারের উদ্যোগ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতায় অপহৃত ওই সাত নাবিককে গত শুক্রবার জীবিত অবস্থায় ফেরত দেয় অপহরণকারীরা। এরপর তাদেরকে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতরের (ইউএনওডিসি) একটি বিশেষ বিমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে নেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ