জাতীয়

র‌্যাপিড ট্রানজিটের টেন্ডার ডিসেম্বরেই আহ্বান করা হবে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের জন্য চলতি বছরের ডিসেম্বরেই টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর উত্তরায় তৃতীয় ফেইজের মেট্রোরেলের ডিপো নির্মাণের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২০১৫ সালের এপ্রিল মাসেই মেট্রোরেলের মূল কাজ শুরু হবে এবং এটি পুরোদমে চালু হবে ২০১৯ সালে। রাজধানী তীব্র যানজট নিরসনে গণপরিবহন সুবিধা বাস্তবায়নেই নিরাপদ ও পরিবেশ বান্ধব মেট্রোরেলের কার্যক্রমের যাত্রা শুরু হলো।

তিনি আরো বলেন, উত্তরা তৃতীয় ফেইজ থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল প্রকন্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। এতে ১৬টি স্টেশন থাকবে এবং উভয় পাশে ঘণ্টায় প্রায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ প্রকল্পটির নির্বাহী সংস্থা ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে বলেও জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ