পবিত্র শবে-বরাত উপলক্ষে সকল প্রকার পটকা, আতসবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, নগরবাসীর ইবাদত-বন্দেগী নিবিঘ্ন করতে শুক্রবার বিকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে।
তিনি আরো বলেন, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের প্রবেশ মুখে ৮টি চেকপোষ্টে অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রপলিটন পুলিশ।
অভিযান শেষে ফলে আপত্তিকর মাত্রায় মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন পাওয়ায় প্রায় ৩ হাজার মন আম, ২০০ মন জাম ও ১৫ লাখ লিচু জব্দ করে ধ্বংস করা হয়েছে বলেও জানান মনিরুল ইসলাম।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: