চীন সফরের বিষয়বস্তু তুলে ধরতে আগামী শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওইদিন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ৩টায়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানিয়েছেন, ওই সংবাদ সম্মেলনে চীন-বাংলাদেশের মধ্যকার বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়গুলো তুলে ধরবেন তিনি। এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেবেন প্রধানমন্ত্রী।
গতকাল বুধবার বেলা ২টায় চীন সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
গত ৬ জুন ছয় দিনের সরকারি সফরে চীন পৌঁছান শেখ হাসিনা। ওই সময় দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: