জাতীয়

পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী

রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম— উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি পবিত্র শবে বরাত উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন।

তিনি মহিমান্বিত রজনি পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বার্তা নিয়ে পবিত্র শবে বরাত আমাদের মাঝে সমাগত। এ মহিমান্বিত রজনি মানব জাতিকে আল্লাহ তা’য়ালা বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।

তিনি শবে বরাতের এ পবিত্র রজনিতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তম ঐক্যের প্রার্থনা জানান।

তিনি বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন।

রাষ্ট্রপতি পবিত্র শবে বরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক আল্লাহর দরবারে এ কামনা করেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র শবে বরাত উপলক্ষে দেয়া এক বাণীতে আজ এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সৌভাগ্যের এ রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে তিনি ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

তিনি বলেন, আসুন সকল প্রকার কুসংস্কার ও কূপমন্ডকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।

প্রধানমন্ত্রী বলেন, রহমতের এ রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক।

তিনি বলেন, মহান আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে হেফাজত করুন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ