জাতীয়

পালিত হচ্ছে পবিত্র শব-ই-বরাত

শব-ই-বরাত
শব-ই-বরাত

মহিমান্বিত সৌভাগ্যের রজনী, পবিত্র শব-ই-বরাত আজ(শুক্রবার)পালিত হচ্ছে নানা আয়োজনে। মুসলমানদের জীবনে মহান আল্লাহ্ যে কয়টি রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন লাইলাতুল বরাত বা শব-ই-বরাত তার মধ্যে অন্যতম।

রাতভর ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে মহান আল্লাহ তা'আলার অনু্গ্রহ, ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সিয়াম সাধনার প্রস্তুতির এ রাতে কৃতকর্মের জন্য পরম করুণাময়ের দরবারে ক্ষমা চাইবেন তারা।

হিজরি বর্ষপঞ্জীর শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। পবিত্র রমজানের সিয়াম সাধনা বা আত্মসংযমের প্রস্তুতি হিসেবেই শবে বরাতের রাতটি মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ।

মহান আল্লাহ তা-আলা এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। নফল নামাজ, জিকির আসকার, পবিত্র কুরআন তেলায়াওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটিয়ে বিনম্র প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনের পরিশুদ্ধতার জন্য।

মসজিদগুলোতে সন্ধ্যার পর থেকেই চলে মিলাদ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত। গভীর রাত পর্যন্ত ইবাদত-বন্দেগীতে মগ্ন থাকেন মুসল্লিরা। শব-ই-বরাত উপলক্ষে নফল রোজাও রাখেন অনেকে।

এছাড়া প্রয়াত আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ