জাতীয়

রাজধানীর মাত্র ১১টি বাজারে ফরমালিন পরীক্ষার মেশিন

ফরমালিন
ফরমালিন

রাজধানীতে মাত্র ১১টি বাজারে ফরমালিন পরীক্ষার জন্য মেশিন বসানো হলেও তা সঠিকভাবে তা ব্যবহার করা হচ্ছে না বলে জানা গেছে। আবার অনেকে জানেন না যে কোন কোন বাজারে এ মেশিন আছে।

পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার আর তদারকির অভাবে বাজারে ঢুকছে ফরমালিন মেশানো ফলমুল, শাকসবজি ও মাছ মাংস। বাজারে ফরমালিন সনাক্ত করার যন্ত্র থাকলেও নেই তার কোনো ব্যবহার। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানিয়েছে, প্রতিটি বাজারে ফরমালিন সনাক্তকরণ যন্ত্র বসানোর পাশাপাশি জন সচেতনতা তৈরি ও তদারকি না থাকলে ফরমালিন নিয়ন্ত্রণ সম্ভব নয়।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, রাজধানীর বাজারগুলোতে ফল, শাক-সবজি ও মাছ-মাংস ফরমালিনমুক্ত রাখতে অভিযান অব্যাহত এখনো রয়েছে। তিনি বলেন, রাজধানীর ৮টি প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি।

বৃহস্পতিবার রাতে ফরমালিনযুক্ত আম ও জামই পাওয়া গেছে ৩ হাজার ৮০০ মন। আর ৬ লক্ষ্য ফরমালিন যুক্ত লিচু। এগুলো সবই ধ্বংস করা হয়েছে আর জড়িতদের দেয়া হয়েছে শাস্তি বলেও জানান তিনি।

রাজধানীবাসীতে ফরমালিনমুক্ত ফল প্রবশের লক্ষে মহানগরীর আটটি প্রবেশ পথে পুলিশের তল্লাশি অভিযান চলছে। দিন-রাত সবসময়ই এ অভিযান অব্যাহত থাকবে বলে— জানান তিনি।

এদিকে, ভেজালবিরোধী এ অভিযানের ফলে রাজধানীতে বিষাক্ত ফল প্রবেশ করতে না পাড়ায় দাম বেড়েছে সব ধরনের ফলের। এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান নগরবাসী। আর ফল ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তল্লাশির নামে ফল ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। মাঝপথে থামিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে।

জৈষ্ঠ বা মধু মাসে রাজধানীর বাজারগুলোতে ফল কিনতে গিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত ফরমালিন আতঙ্কে যখন মানুষ তখন ফরমালিন বিরোধী অভিযানে নেমেছে পুলিশ।

বাজারে আসা ক্রেতা ডা: কানিজ ফাতেমা উচ্চ শিক্ষিত একজন সচেতন মানুষ হওয়ার পরেও জানতেন না বাজারে ফরমালিন শনাক্ত করার একটি যন্ত্র বসানো আছে। তাকে এ বিষয়ে সচেতন করার পরই ছুটেন এরইমধ্যে কেনা কালো জাম পরীক্ষা করতে। ফলাফল হাতে নাতে। প্রায় দশমিক ৯০ পিপিএম ফরমালিন

ডা. কানিজ ফাতেমার মতে অনেক সচেতন মানুষই জানেন না রাজধানীর কিছু বাজারে ফরমালিন সনাক্ত করার যন্ত্র বসানো আছে।

এফবিসিসিআইয়ের উদ্যোগে যে ১১টি বাজারে এ যন্ত্রটি বসানো হয়েছে তারমধ্যে এটি ব্যবহারে ব্যবসায়ীদের অনীহার কারণে মোহাম্মদপুর ও মহাখালী বাজার থেকে আবার উঠিয়েও নেয়া হয়েছে। আর প্রতিটি বাজারে মেশিন বসানোর পাশাপাশি কঠোর নজরদারি নিশ্চিত না করলে ফরমালিন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মনে করছে এফবিসিসিআইয়ের বাজার মনিটরিং কমিটি।

তবে এফবিসিসিআই বলছে, একটি নির্দিষ্ট মাত্রায় বেশির ভাগ শাক-সবজি ও ফলমুলে প্রাকৃতিক ভাবেই ফরমালিন থাকে। বিশেষ করে লিচু, আম, জাম ও মাল্টা জাতীয় গাছ থেকে নামানোর পরেই সয়ংক্রিয়ভাবেই ফরমালিন তৈরি হয়। যা মানব দেহের জন্য ক্ষতিকর নয়।

তবে শুক্রবার থেকে দিনের বেলায়ও ফরমালিন বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চলমান এ অভিযানের প্রতিক্রিয়া পড়েছে ফলের খুচরা বাজারে। দাম বেড়েছে মৌসুমীফলসহ অন্যান্য ফলের।

খুচরা বিক্রেতারা বলছেন, ফরমালিন বিরোধী অভিযানের কারণে ফলের সরবরাহ কমে গেছে। আর তাই দাম বেড়ে গেছে।

ফরমালিনমুক্ত ফলের দাম বেশি হলেও কিনতে রাজি রাজধানীবাসী। পুলিশের ফরমালিন বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে নগরবাসী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ