তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেলন নাগরিক সমাজের প্রতিনিধরা। তবে তথ্য জানার বিষয়ে জনগণের মধ্যে কিছুটা অনীহা রয়েছে বলেও মন্তব্য তাদের। আর গত ৫ বছরে জনগণকে তথ্য সরবরাহের ক্ষেত্রে সাফল্যের দাবি করেছে তথ্য কমিশন।
তথ্য কমিশনের ৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর মহাখালিতে বিডি নিউজ কার্যালয়ে আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় তারা এ কথা বলেন।
আলোচনার শুরুতেই প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক দাবি করেন, গত পাঁচ বছরে কমিশন নাগরিকদের চাওয়া ৯৬% তথ্য সরবরাহ করেত সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সরকার এ তথ্য অধিকার আইনের প্রতি যথেষ্ঠ গুরুত্ব আরোপ করেছে। তথ্য কমিশন থেকে এ প্রচেষ্টাকে সম্মুন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।’
এ সময় রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তথ্য সরবরাহে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে বলেন, নানা অজুহাতে তথ্য চাওয়ার আবেদন গ্রহণে গড়িমসি করেন তারা।