বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন তবুও কেন জিয়া হত্যার বিচার হল না। জিয়া হত্যার বিচার করতে হলে মা ও ছেলেকে আগে রিমান্ডে নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি নেত্রীর সমালোচনা শেখ হাসিনা বলেন, জিয়া হত্যার পর এরশাদের কাছ থেকে সাহায্য নিতে তার এতটুকুও লজ্জাবোধ করেননি।
শেখ হাসিনা বলেন, সবার সাথে বন্ধুত্ব রক্ষা করা কারও সাথে বৈরিতা নয় এ নীতিতে আমরা বিশ্বাস করি। বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করে বড় ভুল করেছে তা শুধরাতে অনেক কথা বলছে বলে জানান তিনি।
জনগণের জন্য নয় ক্ষমতার খায়েশ মিটাতেই নির্বাচনের নামে বিএনপি সংলাপের দাবি তুলেছে বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি সীমান্ত এলাকায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দশ ট্রাক অস্ত্রসহ তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলার স্বার্থে তাকে দেশে আনতে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।
ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে ব্যববস্থা নেওয়া হবে কিনা— এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই ব্যবস্থা নেয়া উচিত। সংবাদ সম্মেলনের শুরুতেই শেখ হাসিনা জানান, এ সফরের সফলতা সার্বিক বিবেচনায় চীনের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে— চীন সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যম আয়ের দেশ করতে চাই। ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার উন্নত দেশের তালিকায় দেখতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত ও শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। যার যার অবস্থান থেকে কাজ করতে হবে আমাদের। সকলের সহযোগিতা থাকলে এ কাজ কঠিন হবে বলে আমি মনে করি না।
পরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী গত ৬ থেকে ১১ জুন পর্যন্ত তার চীন সফরের ওপর বক্তব্য দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বমন্দা হওয়া স্বত্ত্বেও বাংলাদেশের মানুষ ভালো আছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হবে এটাই আমাদের প্রত্যাশা।